কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কু-পি’য়ে জ-খ’ম | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কু-পি’য়ে জ-খ’ম

কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে কু-পি’য়ে জ-খ’ম

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছকিনা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ছকিনা বেগম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রবাসী রুহুল আমিন খাঁ’র স্ত্রী আহত ছকিনা বেগম জানান, স্থানীয়দের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, ঘটনার দিন নিজের জমি থেকে মাটি কেটে ঘরের কাজে ব্যবহার করছিলাম, এমন সময় খলিল হাওলাদার, জলিল হাওলাদার নিজেদের জমি দাবি করে আমার উপর হামলা চালায়। এসময় আমার হাতে থাকা কোদাল দিয়ে মাথায় আঘাত করে এতে আমি রক্তাক্ত জখম হই। পরে আমি অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত খলিল হাওলাদার ও জলিল হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!