কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মন নির্ধারনে মতবিনিময় সভা | আপন নিউজ

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭
কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মন নির্ধারনে মতবিনিময় সভা

কলাপাড়ায় ৪০ কেজিতে ধানের মন নির্ধারনে মতবিনিময় সভা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধানের মূল্য বৃদ্ধি, ৪০ কেজিতে ধানের পরিমাপ নির্ধারন, নদী-খাল বাঁধমূক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র দাবীর প্রেক্ষিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হল রুম পায়রায় এ সভা অনু্িষ্ঠত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল ইসলাম, মহিপুর অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী হুমায়ুন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মামহবুবুর রহমান। এছাড়া বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাজাহান পারভেজ টিনু মৃধা, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল মিয়াসহ কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক প্রতিনিধিরা তাদের মতবিনিময় করেন।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক সংগঠনের প্রতিনিধিগন, গনমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সকলের মতামতের ভিত্তিতে প্রতি কেজি অথবা ৪০ কেজিতে মন হিসেবে ধান ক্রয়-বিক্রয় করতে হবে। এর ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এসকল বিষয়ে খুব শিঘ্রই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!