গলাচিপায় বিট পুলিশিং উঠান বৈঠক সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
গলাচিপায় বিট পুলিশিং উঠান বৈঠক সভা অনুষ্ঠিত

গলাচিপায় বিট পুলিশিং উঠান বৈঠক সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস ,গলাচিপাঃ গলাচিপা উপজেলায় বিট পুলিশিং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিয় ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২ ডিসেম্বর) উপজেলার পৌরসভাসহ ইউনিয়ন গুলোতে বিভিন্ন অপরাধ প্রতিরোধ সংক্রান্ত উঠান বৈঠক/বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা জানান, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিয় ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

বিট পুলিশিং বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমান জানান, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। গলাচিপা উপজেলায় ১৪টি বিট পুলিশিং টিম রয়েছে।

ওসি অভিভাবকদের উদ্দেশ্যে জানান, অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করেন। তাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাবাসীর প্রতি অনুরোধ জানান। কিশোর কিশোরীদের প্রতি অভিভাবকদের আরো যত্নশীল এবং তাদের হাতে মোবাইল ফোন এবং মোটরসাইকেল দেওয়ার ক্ষেত্রে অধিক সচেতন হওয়া অনুরোধ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!