আমতলীতে তিন্নি হ-ত্যার ঘটনায় মা-ম’লা; ঘা-তক স্বামী ও শ্বাশুড়ীকে জেল হাজতে প্রেরন | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন
আমতলীতে তিন্নি হ-ত্যার ঘটনায় মা-ম’লা; ঘা-তক স্বামী ও শ্বাশুড়ীকে জেল হাজতে প্রেরন

আমতলীতে তিন্নি হ-ত্যার ঘটনায় মা-ম’লা; ঘা-তক স্বামী ও শ্বাশুড়ীকে জেল হাজতে প্রেরন

আমতলী প্রতিনিধিঃ পরকিয়ার অপবাদ দিয়ে স্ত্রী তিন্নিকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী মনির খাঁনকে প্রধান আসামী করে আমতলী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে তিন্নির মা রাহিমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। পুলিশ ঘাতক স্বামী মনির খাঁন ও শ্বাশুড়ী লাইলি বেগমকে বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের নিজাম হাওলাদারের কন্যা তিন্নিকে বিয়ের আট মাসের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় স্বামী মনির খাঁন পরকিয়ার অপবাদ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্বামী মনির স্ত্রী তিন্নিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খাঁন তাকে মৃত্যু ঘোষনা করেন। এ সময় ঘাতক স্বামী মনির খাঁন স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে ও তার মা লাইলি বেগমকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে এ ঘটনায় নিহত তিন্নির মা রাহিমা বেগম বাদী হয়ে আমতলী থানায় জামাতা মনির খানকে প্রধান আসামী করে তিন্নির শ্বাশুড়ী লাইলি বেগম, শ্বশুর হারুন খাঁন ও দেবর আল আমিন খাঁনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তার স্বামী মনির খাঁন ও শ্বাশুড়ী লাইলি বেগমকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।

মামলার বাদী নিহত তিন্নির মা রাহিমা বেগম কান্নাহজনিত কন্ঠে বলেন, আমার মেয়েকে বিয়ের পর থেকেই নানা অযুহাতে জামাতা মনির, তার বাবা হারুন খাঁন মাতা লাইলি বেগম ও ভাই আল আমিন নির্যাতন করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় পরকিয়ার অপবাদ দিয়ে আমার মেয়েকে তারা পিটিয়ে হত্যা করেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, স্বামী মনির খাঁনকে প্রধান আসামী করে চারজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!