ইস্কন নি-ষি’দ্ধ ও ভারতীয় অপপ্রাচারের প্রতি-বা’দে বাউফলে বি-ক্ষো’ভ ও সমা’বে’শ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
ইস্কন নি-ষি’দ্ধ ও ভারতীয় অপপ্রাচারের প্রতি-বা’দে বাউফলে বি-ক্ষো’ভ ও সমা’বে’শ

ইস্কন নি-ষি’দ্ধ ও ভারতীয় অপপ্রাচারের প্রতি-বা’দে বাউফলে বি-ক্ষো’ভ ও সমা’বে’শ

উত্তম কুমার, বাউফলঃ ভারতউত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশর সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও উগ্রবাদি সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে বাউফল ঈমাম পরিষদের ব্যানারে বাউফল পৌরসভার গোলাবাড়ি এলাকার শাহী জামে মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, ধানদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ, মাহী জামে মসজিদের খতিব মাওলানা মো. আবদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। যেখানে ভয়েস অব আমেরিকার জরিপে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা আছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপরেও ভারতের অধিকাংশ গণমাধ্যম মনগড়া ও ভুল তথ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে, বাংলাদেশের পতাকাকে অবমানিত করেছে। ভারত সরকার উগ্রবাদি সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের হিন্দু,মুসলমানসহ সব ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান, ভ্রাতৃত্ব, সৌহার্দ ও শান্তিপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। চট্রগ্রামে আইনজীবী মো. সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। এ কারণে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বক্তারা ভারতের সঙ্গে করা দুই দেশের অসম চুক্তিগুলোও বাতিলের দাবি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!