আমতলীতে দু-র্নীতি বিরোধী দিবসের মা’ন’বব’ন্ধ’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে দু-র্নীতি বিরোধী দিবসের মা’ন’বব’ন্ধ’ন

আমতলীতে দু-র্নীতি বিরোধী দিবসের মা’ন’বব’ন্ধ’ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বনাঢ্য র‌্যালী, পতাকা উত্তোলন ও আলোচনা সভা।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বনাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মোঃ সবুজ মিয়া, ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান সিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ নুহু-উল আলম নবীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এমএ হান্নান, প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদল, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন ও প্রভাষক বানী রানী শীল প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!