কলাপাড়ায় কেক কেটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা
কলাপাড়ায় কেক কেটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলাপাড়ায় কেক কেটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১১ ডিসেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুস সালাম তালুকদার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। আলোচনা সভার উদ্বোধক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার।

পৌর কৃষক দলের আহবায়ক মো.জসিম মল্লিক এবং সদস্য সচিব মো.আনোয়ার হোসেন’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর রশীদ, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী ইয়াদুল ইসলাম তুষার ,ধানখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মেজবাহ উদ্দিন মুন্সী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.ফাহিম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. তুহিন হোসাইনসহ উপজেলা ও পৌর কৃষক দলের সভাপতি ও সম্পাদকবৃন্দ। এ সময় দলে দলে উপজেলা এবং পৌর কৃষকদল নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা কৃষক দলের সৃষ্টি করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাজী হুমায়ুন সিকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এ দেশের কৃষকদের উন্নয়নে নিজে উপস্থিত হয়ে খাল খনন করেছিলেন। তিনি আরও বলেন, এ দেশের কৃষক তথা মানুষের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!