শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় ৩ ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ

গলাচিপায় ৩ ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় এক তাফসির মাহফিলে দুই বৌদ্ধ এবং এক হিন্দু ব্যক্তি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার উলানিয়া বন্দরে যুব সমাজের উদ্যোগে মাসজিদুল আয়শা রা: মসজিদ মাঠে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে হুমায়ুন কবির ফরাজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির আল্লামা শাইখ মুহাম্মাদ জালাল উদ্দীন।

এলটন চাকমা (২৬) ধর্মান্তরিত হয়ে নতুন নাম রাখা হয়েছে আহমদ। তিনি একজন ব্যবসায়ী। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার মুক্তাছড়ি গ্রামের নলিন্দ্র চাকমার ছেলে। অন্যজন শিক্ষার্থী নয়ন্ত চাকমা, তার নতুন নাম রাখা হয়েছে নাজমুল আহসান। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি থানার শুকনাছড়ি গ্রামের নীল কুমার চাকমার ছেলে। তারা দুইজনই বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন।

এদিকে হিন্দু ধর্মাবলম্বী সুমন দাস (৫০) কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। তিনি চাঁদপুর জেলার সদর থানার ঘোষপাড়া এলাকার সুনীল দাসের ছেলে।

উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো: এমদাদ হোসেন ও জামায়াতের গলাচিপা উপজেলা সেক্রেটারি মো: সানাউল্লাহ শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!