গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি

গলাচিপায় আন্তঃ ক্যাডারে বৈষম্য নিরসনে কর্মকর্তাদের কলম বিরতি

সঞ্জিব দাস, গলাচিপাঃ সারা দেশের সাথে সংগতি রেখে গলাচিপায় আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনে ক্যাডারভিত্তিক মন্ত্রণালয় সহ উপসচিব হতে তদুর্ধ্ব পদে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে সোমবার সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত ১ ঘন্টার কলম বিরতি পালন করেছেন গলাচিপা উপজেলার আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ক্যাডার কর্মকর্তাবৃন্দ।

২৩ ডিসেম্বর সকালে গলাচিপা কেন্দ্রীয় স্মৃতিসৌধে আয়োজিত এ কলম বিরতিতে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে বলা হয়, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও একটি বিশেষ ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডাররা বৈষম্যের স্বীকার। তাদেরকে সঠিক সময়ে পদোন্নতি সহ অন্যান্য সুবিধাদি দেয়া হয় না। একটি পদোন্নতি পেতেই ১০-১৫ বছর চলে যাচ্ছে। তাই বৈষম্যহীন বাংলাদেশে তারা এই ক্যাডার বৈষম্যের নিরসন চান এবং সকল ক্যাডারের সমতা নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে চান।’এ সময় আরো বলা হয় হয়, ‘আমাদের মূল দাবী যার যার মন্ত্রণালয় তার তার অথবা আমাদের যে উপসচিব থেকে তদূর্ধ্ব পদে যে নিয়োগ তা মেধার ভিত্তিতে দেয়া হোক। বর্তমানে আমাদের যে ২৫% কোটা আছে তাও কার্যকর নেই বললেই চলে। প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য সকল ক্যাডারের কর্মকর্তারা বিভিন্নভাবে বঞ্চিত। আমাদের একেক জন এক পদে দীর্ঘদিন থাকতে হয়। একটি প্রোমোশনের ধাপের যে সময় তার ডাবল সময় পার হলেও প্রোমোশন আর হয়না। তাই আমরা চাচ্ছি যে, সব ক্যাডারের সবাই যোগ্যতার ভিত্তিতে সমানভাবে প্রোমোশন ও পদায়ন পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!