আমতলী উপজেলা নির্বাহী অফিসারের বদলীর আদেশ প্রত্যাহার দাবীতে মুক্তিযোদ্ধাদের মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
আমতলী উপজেলা নির্বাহী অফিসারের বদলীর আদেশ প্রত্যাহার দাবীতে মুক্তিযোদ্ধাদের মা’ন’ব’ব’ন্ধ’ন

আমতলী উপজেলা নির্বাহী অফিসারের বদলীর আদেশ প্রত্যাহার দাবীতে মুক্তিযোদ্ধাদের মা’ন’ব’ব’ন্ধ’ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রতাহারের দাবীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। সোমবার ডাকবাংলো সড়কে এ মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়।

জানাগেছে, ২০২২ সালের ১১ ডিসেম্বর আমতলী আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মুহাম্মদ আশরাফুল আলম যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আমতলীর উন্নয়নসহ সার্বিক বিষয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার কর্ম দক্ষতায় তিনি আমতলী উপজেলার মানুষের নয়নের মনি হয়ে ওঠেছেন। নিরলসভাবে কাজ করে সরকারী সেবা মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিয়েছেন তিনি। গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর আমতলী উপজেলাকে তিনি আপন কোঠরে আগলে রেখেছেন। কিন্তু একটি কুচক্রিমহল তাদের স্বার্থসিদ্ধির জন্য উপজেলা নির্বাহী অফিসারকে বদলী করান। গত ১৮ ডিসেম্বর উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কুমিল্লায় বদলী করা হয়। এ বদলীর আদেশের খবর আমতলী উপজেলায় ছড়িয়ে পরলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে সোমবার মুক্তিযোদ্ধারা ডাকবাংলো সড়কে মানববন্ধন করেছেন। বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, অ্যাডভোকেট শাহ আলম ও দেলোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ দ্রুত প্রত্যাহারের দাবী জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!