আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন ও সম্পাদক জয়নুল আবেদীন | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন ও সম্পাদক জয়নুল আবেদীন

আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি জসিম উদ্দিন ও সম্পাদক জয়নুল আবেদীন

আমতলী প্রতিনিধিঃ আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে কক্সবাজার হোটেল ফ্যালকন বীচ রিসোর্ট হলরুমে এ কমিটি গঠন করা হয়। এতে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জসিম উদ্দিন সিকদারকে সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. জয়নুল আবেদীনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. ফয়সাল বারী এ কমিটি ঘোষনা করেছেন। কমিটি অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি দৈনিক জনকন্ঠ পত্রিকার আমতলী নিজস্ব সংবাদদাতা মো. হোসাইন আলী কাজী, সহ সভাপতি বাংলা নিউজ টিভির বরগুনা জেলা প্রতিনিধি মো. মাহবুব বিশ্বাস (টিটো), যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবকন্ঠ আমতলী প্রতিনিধি এইচ,এম কাওসার মাদবর, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশের সংবাদ আমতলী প্রতিনিধি মো. মিজানুর রহমান, অর্থ ও কল্যান তহবিল বিষয়ক সম্পাদক দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার আমতলী প্রতিনিধি মো. ফখর উদ্দিন তহসিন, দপ্তর ও পাঠাগার সম্পাদক দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার আমতলী প্রতিনিধি মো. রাশেমুল হক রিমন, প্রচার প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের ডাক পত্রিকার আমতলী প্রতিনিধি এইচ এম রাসেল, আইন পরিবেশ তথ্য ও গবেষনা সম্পাদক দৈনিক খবরপত্র পত্রিকার আমতলী প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমেন নিজাম, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়ন সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আমতলী প্রতিনিধি পিএম সাজ্জাদ শরীফ, নির্বাহী সদস্য দৈনিক জনতা পত্রিকার আমতলী প্রতিনিধি মো. ফয়সাল বারী ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার আমতলী প্রতিনিধি মো. রিপন মুন্সি।

এ কমিটি ঘোষনার আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার। বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. হোসাইন আলী কাজী, শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক এইচ,এম কাওসার মাদবর এবং আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো. রিপন মুন্সি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!