শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপা অসহায় পরিবারের মাঝে জমি বন্দোবস্তের দাবিতে মা’ন’ব’বন্ধ’ন ও স্মারক লিপি প্রদান

গলাচিপা অসহায় পরিবারের মাঝে জমি বন্দোবস্তের দাবিতে মা’ন’ব’বন্ধ’ন ও স্মারক লিপি প্রদান

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপার চরবিশ্বাসের চরবাংলার ১৯৯৪ সাল থেকে বসবাসরত ৩৬৫ অসহায় পরিবারের জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুর ১:৩০ মিনিটে উপজেলা ভূমি অফিসের সামনে মাওলানা মোহাম্মদ আবদুর রব এর নেতৃত্বে শত শত নারী ও পুরুষের অংশ গ্রহণে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, তারা ১৯৯৪ সাল থেকে চরবাংলা বসবাস করে আসছেন। কিন্তু প্রভাবশালী, বিত্তবান কিছু ভূমি দস্যু টাকার বিনিময়ে নতুন ম্যাপ তৈরি করে তাদের নামে জমি বন্দোবস্তের মাধ্যমে রেকর্ডভূক্ত করে। এতে করে দীর্ঘদিন ধরে বসবাসরত অসহায় ৩৬৫ পরিবারকে উচ্ছেদের পায়তারা করছে। তাই সরকারি কতৃপক্ষ সরেজমিনে তদন্ত করে বিষয়টি আমলে নিয়ে তাদের বন্দোবস্ত বাতিল করে তাদের অসহায় পরিবারগুলোর নামে বন্দোবস্ত দেয়ার অনুরোধ জানান। তাদের দাবি না মানা হলে কাফনের কাপড় পড়ে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ও উপজেলা সহকারি কমিশনার অফিসের সামনে অনশন ধর্মঘটের মাধ্যমে জীবন বিসর্জন এর ঘোষণা দেন।

মানববন্ধন শেষে গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসিম রেজা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা শাখার সম্মানিত সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন, চর বিশ্বাস ইউনিয়ন সভাপতি মাওলানা ইমরান নাজির, চর বাংলার ভূমিহীন কৃষক মাওলানা আব্দুল রবসহ চরবাংলার অসহায় পরিবারবর্গ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!