মুক্তি পেলো বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আ-ট’ক ৩১ ভারতীয় জেলে | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
মুক্তি পেলো বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আ-ট’ক ৩১ ভারতীয় জেলে

মুক্তি পেলো বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে আ-ট’ক ৩১ ভারতীয় জেলে

আপন নিউজ অফিসঃ বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটক হওয়া ভারতীয় ৩১ জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যার্পন চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

তিনি গণমাধ্যমকে বলেন, দু’দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় নেওয়া হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদের ট্রলারসহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ১৫ অক্টোবর রাতে টহলকালীন বাংলাদেশর জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেদের আটক করে বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা। এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা করাগারে প্রেরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!