বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

উত্তম কুমার, বাউফলঃ বাউফল প্রেসক্লাবে ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে উক্ত অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির ১৩ সদস্যবিশিষ্ট নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু।

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে নিবার্চিত হয়েছেন মো. জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মো. জসিম উদ্দিন (মানবকণ্ঠ), যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত ১০ জন। তারা হলেন, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন ( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (দৈনিক বায়ান্ন , বিজয় টিভি), মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মোঃ. আবু সুফিয়ান (সংগ্ৰাম), কামরুল হাসান (যায় যায় দিন)।

অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী, পরিসংখ্যান অফিসার মো. সবুজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. অলিউর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!