বাউফলে দু-র্ধর্ষ ডা-কা’তি; ব্যবসায়ীকে অপ’হ’রণ | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
বাউফলে দু-র্ধর্ষ ডা-কা’তি; ব্যবসায়ীকে অপ’হ’রণ

বাউফলে দু-র্ধর্ষ ডা-কা’তি; ব্যবসায়ীকে অপ’হ’রণ

উত্তম কুমার, বাউফলঃ বাউফল উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রতিষ্ঠানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করেছে৷ শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টা ২০ মিনিটে উপজেলার কালাইয়া বন্দরের মার্সেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক মার্সেন্ট প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাউফল থানার ওসি মো. কামালা হোসেন।

প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্সেন্ট পট্টি এলাকায় জুম্মার নামাজের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও আজই ট্রাক যোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে ছিলেন। আনুমানিক ১০টা২৫ দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিলো। ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি পরা ছিলো। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পিছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। শিবানন্দ রায় বনিকে প্রতিষ্ঠানের সাথেই পেছনে আলগী নদী। সেই নদী পথে ট্রলারে করে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে অপহরণ করে তেঁতুলিয়া নদীর দিকে চলে গেছেন ডাকাতরা।

অপহৃত শিবানন্দ রায় বনিকের ভাই সনজিত রায় বলিক অভিযোগ করেন, ‘তাদের প্রতিষ্ঠানের ২০০ মিটার সংলগ্ন কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি। ঘটনা জানার সাথে সাথে তারা সাহায্য চাইলেও নৌ-ফাঁড়ির পুলিশ সহযোগিতা করেনি। নৌ পুলিশ জানার সাথে সাথে নদীতে অভিযান করলে, ব্যবসায়ী শিবানন্দকে উদ্ধার কাজ সম্ভব হতে পারতো বলে ধারণা করেন তিনি।’

প্রতিবেশী ব্যবসায়ীরা আপন নিউজ কে বলেন, ‘এমন ঘটনা ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। রাত ১০ টায় এখানে সচারাচর লোকজন চলাচল করে। ডাকাতরা পরিকল্পিত ভাবে এই ডাকাতি ও অপহরণ করেছে। মুদি মনোহারির মার্সেন্ট ব্যবসায়ীদের জন্য বিষয়টা উদ্বেগজনক।’

এ বিষয় ঘটনাস্থল পরিদর্শন করে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন ‘ঘটনা জানার সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। যেহেতু তাকে অপহরণ করে নদীপথে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!