কলাপাড়ায় কৃষকদের নিয়ে কৃষকদলের কৃষক সমাবেশ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় কৃষকদের নিয়ে কৃষকদলের কৃষক সমাবেশ

কলাপাড়ায় কৃষকদের নিয়ে কৃষকদলের কৃষক সমাবেশ

আপন নিউজ অফিসঃ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ব্রীজ সংলগ্ন মোল্লাবাড়ি জামে মসজিদ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম ইভান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষক দলের আহবায়ক আবদুস সালাম তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির মোঃ আলমগীর হাওলাদার, পটুয়াখালী পৌর কৃষক দলের আহবায়ক মোঃ সাহাবুদ্দিন, পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নাঈম রহমান, কলাপাড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ইব্রাহীম হাওলাদার, কলাপাড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ তুহিন হোসাইন।

ধানখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মেজবা উদ্দিন মুন্সী’র সভাপতিত্ব ও ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম প্যাদা, ধানখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মৃধা, সহ সাধারণ সম্পাদক আবু জাফর, মোঃ কলাপাড়া পৌর কৃষকদলের আহবায়ক মোঃ জসিম মল্লিক, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ শুভ তালুকদার, সদস্য মোঃ সোলায়মান হাওলাদার, কলাপাড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আঃ জব্বার সিকদার, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কুদ্দুস মৃধা তপন, সহ-সভাপতি মোঃ আনিস মোল্লা, ১নং যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন প্রমুখ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকরা। উপস্থিত নেতৃবৃন্দ বিগত দিনে বিএনপি সরকার কৃষকদের জন্য কি কি কাজ করেছে, ভবিষ্যতে কৃষকদের জন্য কি কি উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহণ করেছে, কৃষকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর ইত্যাদি হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!