আমতলী আদালতে চার মাস ধরে বিচারক নেই; ভোগান্তিতে ১৫ হাজার মানুষ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলী আদালতে চার মাস ধরে বিচারক নেই; ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

আমতলী আদালতে চার মাস ধরে বিচারক নেই; ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

আমতলী প্রতিনিধিঃ

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত চার মাস ধরে বিচারক নেই। এতে ভোগান্তিতে পরেছে আদালতে মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষ। দ্রুত আদালতের বিচারক দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানাগেছে, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ হাজার ৭’শ মামলা চলমান রয়েছে। আমতলী ও তালতলী উপজেলার অন্তত ১৫ হাজার মানুষ ওই মামলার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। গত বছর ১২ সেপ্টেম্বর আদালতের বিচারক মোঃ আরিফুর রহমানকে বদলী করা হয়। এরপর থেকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক পদ খালী রয়েছে। বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচারক মোঃ রাকিবুল হাসান সপ্তাহে দুইদিন আমতলী আদালতের মামলা কার্যক্রম পরিচালনা করছেন। এতে মামলা কার্যক্রমে বেশ বিড়াম্বনার শিকার হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে আদালতের মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষের।

নাম প্রকাশে অনিচ্ছুক মামলার কয়েকজন আসামী বলেন, গত চার মাস ধরে আদালতে বিচারক নেই। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত আদালতে বিচারক দেয়ার দাবী জানান তিনি।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তরুণ আইনজীবি সৈয়দ নুহু-উল আলম নবীন বলেন, গত চার মাস ধরে আদালতে নিয়মিত বিচারক নেই। বরগুনা থেকে বিচারক এতে সপ্তাহে দুইদিন আদালতের কার্যক্রম পরিচালনা করছেন। এতে মক্কেলদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

আমতলী বার অফিসের সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, আদালতে বিচারক না থাকায় মামলার সঙ্গে সম্পৃক্ত অন্তত ১৫ হাজার মানুষের বিচার ব্যবস্থায় সমস্যা হচ্ছে। বিচার কার্যক্রম তরান্ত্রিত করতে দ্রæত আদালতে বিচারক দেয়ার দাবী জানান তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!