বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
কলাপাড়ায় গ্রামীন নারীদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ

কলাপাড়ায় গ্রামীন নারীদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ

আপন নিউজ অফিসঃ গ্রামীন নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কলাপাড়ায় ১৯ জনের মাঝে সৌর বিদ্যুৎ চালিত উপকরণ বিতরণ করা হয়েছে। কোন নারীকে সৌর চালিত ইনকিউবেটর, কোন নারীকে কৃষি কাজে ব্যবহৃর সেচ পাম্প, আবার কারো হাতে তুলে দেয়া হয়েছে সেলাই মেশিন। একশনএইড বাংলাদেশ’র সহযোগীতায় বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা প্রান্তজনের উদ্যোগে বুধবার দুপুরে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় এসব সরঞ্জাম অনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকার ভোগীদের মাঝে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

এ সময় একশনএইড বাংলাদেশ’র সহযোগীতায় প্রান্তজন’র বাস্তবায়নে ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্পের ফেইজ-২ এর আওতায় সৌর বিদ্যুৎ চালিত ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া লেডিস ক্লাব’র সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা পারভেজ টিনু মৃধা,চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল মাস্টার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, প্রান্তজন’র ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ,স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উপকরণের মধ্যে ছিল, সৌর চালিত ৪০০ ডিম ধারণ ক্ষমতার একটি ইনকিউবেটর, ২টা সেচ পাম্প এবং ৬টা সেলাই মেশিন।

প্রান্তজন’র ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ জানান, সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন। প্রতি পাম্প মেশিন ৩ জন নারী পরিচালনা করবেন।

মেশিনগুলো সৌর শক্তির মাধ্যমে চালানো জন্য সাথে সোলার প্যানেল, ব্যাটারী, ইনভার্টার এবং মোটর দেওয়া হয়েছে। ফলে মেশিনগুলো চালাতে বাহির থেকে কোন বিদ্যুৎ প্রয়োজন হবে না। দিনের বেলায় সৌর শক্তির মাধ্যমে চলবে পাশাপাশি রাতের বেলায় ৬ ঘন্টা ব্যাটারীর মাধ্যমে চলতে পারবে। এছাড়াও মোটর ছাড়া যত সময় প্রয়োজন চালাতে পারবে। তিনি আরও বলেন, প্রান্তজন একটি অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। নারীর ক্ষমতায়ন, যুবদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগণের মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় প্রান্তজন দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। প্রান্তজন দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, দুর্যোগ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা করার সক্ষমতা অর্জন এবং স্থায়িত্বশীল জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম করে থাকে। বর্তমানে একশনএইড বাংলাদেশ এর সহযোগীতায় কলাপাড়া উপজেলার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর এবং লালুয়া ইউনিয়ন’র ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২ প্রকল্প বাস্তবায়ন করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!