মোটর সাইকেল চালককে কু-পি-য়ে হ-ত্যা’র ঘটনায় জড়িতদের গ্রে-প্তার দাবীতে মা-নব’ব:ন্ধ’ন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
মোটর সাইকেল চালককে কু-পি-য়ে হ-ত্যা’র ঘটনায় জড়িতদের গ্রে-প্তার দাবীতে মা-নব’ব:ন্ধ’ন

মোটর সাইকেল চালককে কু-পি-য়ে হ-ত্যা’র ঘটনায় জড়িতদের গ্রে-প্তার দাবীতে মা-নব’ব:ন্ধ’ন

আমতলী প্রতিনিধিঃ মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় মোটর সাইকেল চালক আরাফাত খাঁনকে (২২) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তালতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শহীদ সিকদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ আরো জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবীকে মানববন্ধন করা হয়েছে। সোমবার বিকেলে কচুপাত্রা বাজারে এ মানববন্ধন করা হয়। এতে সহ¯্রাধিক মানুষ অংশ নেয়।

জানাগেছে, তালতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক পঁচাকেড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ সিকাদারের দুই ছেলে সোহেল সিকদার ও আরাফাত সিকদার গত বৃহস্পতিবার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে আসে। ওই সময় মোটর সাইকেল চালক আরাফাত খাঁন বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ হয়। গত শনিবার রাত নয়টার মোটর সাইকেল চালক আরাফাত খাঁন প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা পুরাতন বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ওত পেতে থাকা মাদক বিক্রেতা শহীদ সিকদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ ১০-১২ জন সন্ত্রাসী আরাফাত খাঁনের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে মোটর সাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। এ সময় মোটর সাইলেকের থাকা তার প্রতিবেশী হাবিব উল্লাহ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাসেদ মাহমুদ রোকনুজ্জামান মোটর সাইকেল চালক আরাফাত খাঁনকে মৃত্যু ঘোষনা করেন। অপর আহত হাবিব উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত আরাফাত খাঁনকে হত্যার সঙ্গে জড়িত শহীদ সিকদার ও তার ছেলেসহ আরো ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবীতে সোমবার বিকেলে কচুপাত্রা বাজারে মানববন্ধন করা হয়েছে। শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক খাঁনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তালতলী উপজেলা জামায়াতের আমিন মোঃ শাহজালাল প্যাদা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফোরকান মাহমুদ জিয়া, মাওলানা ইদ্রিসুর রহমান, হারুন-অর রশিদ ও মোঃ আবু হানিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন তরতাজা মানুষকে এভাবে কুপিয়ে হত্যা করবে তা মেনে নেয়া যায় না। দ্রæত এ ঘটনার সঙ্গে জড়িত শহীদ সিকদার ও তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ সকলকে গ্রেপ্তারের দাবী জানান তারা। নইলে কঠোর কর্মসুচী দেয়ার ঘোষনা দেন বক্তারা।

তালতলী থানার ওসি মোঃ শাহজালাল বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। পুলিশ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!