কলাপাড়ায় জমি দ-খ-লে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মা-রধ-র ও শ্লী-লতা-হা-নি’ অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় জমি দ-খ-লে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মা-রধ-র ও শ্লী-লতা-হা-নি’ অভিযোগ

কলাপাড়ায় জমি দ-খ-লে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মা-রধ-র ও শ্লী-লতা-হা-নি’ অভিযোগ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়ায় দিনে দুপুরে মনোতোষ হাওলাদার বাড়ীতে ঢুকে বসতঘর ও জমি দখলের চেষ্টা এবং তার স্ত্রী ও মেয়েকে মারধর, শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে ১১ টাঢয় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস, উজ্জ্বল চন্দ্র শীল, অঞ্জনা মিত্র, সুবল চন্দ্র শীল, রিনা রানী হাওলাদার, শুক্লা বিশ্বাস, নয়ন দাস, খোকন প্রমুখ।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তপন, প্রফুল্ল এলাকার চিহ্নিত ভূমিদস্যু। তারা মনোতোষসহ ১৩ জনের নামে একাধিক মামলা দিয়ে টাকার বিনিময়ে আপোষ করার প্রস্তাব দিচ্ছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দলবল নিয়ে বাসা বাড়ী দখল করতে আসে। মানববন্ধনে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী মনোতোষ মিস্ত্রির স্ত্রী অর্পনা বিশ্বাস বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় মনোতোষ মিস্ত্রির ঘরে ঢুকে তাকে মারধর করে ঘরে থেকে উচ্ছেদ ও জমি দখলের চেষ্টা করে স্থানীয় প্রফুল্ল মিস্ত্রি ও তপনের নেতৃত্বে একদল দূর্বৃত্ত। এসময় মনোতোষকে বাঁচাতে তার স্ত্রী অর্পণা ও মেয়ে শ্রাবন্তীকে মারধর করে তাদের পরনের জামা ও কাপড় খুলে শ্লীলতাহানি করে স্বর্নলংকার ছিনিয়ে নেয়। প্রতিবেশীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

লিখিত বক্তব্যে অর্পনা বিশ্বাস আরো বলেন, ঘটনার পর থেকে তপন, প্রফুল্ল একাধিক মোটরসাইকেল নিয়ে বারবার বাসায় মহরা দিচ্ছে। প্রননাশের হুমকি দিচ্ছে। অকথ্য ভাষায় গালাগালি করছেন। মামলার ভয় দেখাচ্ছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তপন বলেন, প্রফুল্ল তাকে জমি ক্রয়-বিক্রয়সহ মোকদ্দমা পরিচালনার পাওয়ার দিয়েছেন। কিছুদিনের মধ্যে রেজিষ্ট্রেশন করে ওই জমি তিনি কিনে নিবেন। জমির বিষয় নিয়ে কথা বলতে সেসময় হাতাহাতি হয়েছে। তবে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম বলেন, শুক্রবারের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!