কলাপাড়া হাসপাতালে ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়া হাসপাতালে ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

কলাপাড়া হাসপাতালে ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে স্মারকলিপি প্রদান

আপন নিউজ অফিসঃ কলাপাড়া হাসপাতালের ডাক্তার লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ছাত্ররা। মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান শেষে ছাত্রদের পক্ষ থেকে মাশরাফি কামাল সাফি বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, “ডাঃ লেলিনের বিরুদ্ধে অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তার অযথা আচরণ ও চিকিৎসাসেবা নিয়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। তাই দ্রুত তার শাস্তি ও অপসারণের ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এ সময় ছাত্রদের একটি দল কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যেও ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন,স্মারকলিপি পেয়েছি, উচ্চপর্যায় কর্মকর্তাদের বিষয়টি জানানো হবে।

উল্লেখ্য, এ ঘটনার আগে ডাঃ লেলিনের বিরুদ্ধে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!