সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় চার লাখ ই’য়া’বাসহ ১৬ পা-চারকা’রী গ্রে-ফ-তা’র

কলাপাড়ায় চার লাখ ই’য়া’বাসহ ১৬ পা-চারকা’রী গ্রে-ফ-তা’র

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা সংলগ্নপশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত বুধবার রাত ৮ টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহিপুরের নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেসব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক জেলেবেশে পাচারকারীরা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্থাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ। গ্রেফতারকৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে এ মাদক পাচারের সাথে জড়িত বলে কোষ্টগার্ড সদস্যরা জানান। তবে এ চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে পারেনি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি।

কোষ্টগার্ড জানায়, গ্রেফতার ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মহিপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর আসামীদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!