কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মার্চ) আসর নামাজের পর দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি হাবিবুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার এবং মাওলানা নাঈম ইসলাম।

বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। এই মাসে সব ধরনের অশ্লীলতা ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!