শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
রাঙ্গাবালীতে সংরক্ষিত বনাঞ্চলের বন্য মহিষের মাংস সহ আ-টক-১

রাঙ্গাবালীতে সংরক্ষিত বনাঞ্চলের বন্য মহিষের মাংস সহ আ-টক-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংস ও চামড়াসহ ইসরাফিল সিকদার নামের একজনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বন্য মহিষের মাংস এবং চামড়াসহ ইসরাফিলকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। সকাল থেকে তিনি ওই এলাকায় মাংস বিক্রি করছিলেন। আটক ইসরাফিল ওই গ্রামের আলী আহমেদ সিকদারের ছেলে।সোনারচরের বন বিভাগের বিট কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে চরআন্ডা সংলগ্ন সোনারচরের সংরক্ষিত বনাঞ্চল থেকে সংঘবদ্ধ একটি চক্র বন্য পশু পাচার করছিল। কিন্তু কোন প্রমাণ না পাওয়ায় কাউকে ধরা যাচ্ছিল না।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বলেন, দীর্ঘদিন একটি চক্র সোনারচর থেকে বন্য পশু পাচার করছিল। সম্প্রতি ৫-৬ বন্য মহিষ পাচার হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। পাচার চক্রের সদস্য ইসরাফিলকে মহিষের মাংস ও চামড়াসহ আটক করা হয়েছে। আটক ইসরাফিলসহ জড়িতদের বিরুদ্ধে সংরক্ষিত বনে অবৈধ অনুপ্রেবশ ও বন্য পশু চুরির অভিযোগে মামলা দায়ের করা হবে। বন বিভাগের সোনারচরের বিট কর্মকর্তা বাদী হয়ে মামলাটি করবেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!