শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ৯ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ৯ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের ‘শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

করপুর নেছা ট্রাস্ট থেকে শিক্ষা বৃত্তির সহায়তা দেয়া হয়েছে। দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগান দিতে কলেজের প্রতিষ্ঠাতা মোজাহার উদ্দিন বিশ্বাস তাঁর স্ত্রী করপুর নেছা’র নামে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।

আজ রোববার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন অধ্যক্ষ ফাতেমা হেরেন।

নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিজ্ঞান বিভাগের ফারজানা বিনতে আলম, আরিয়ান, তিশা, মানবিক বিভাগের বুশরা হাওলাদার, মোহাম্মদ জনি, শারমিন আক্তার এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মো. মাহিন ইসলাম, মো. শিহাব উদ্দিন, মো. মাহমুদুল ইসলাম শিক্ষা বৃত্তি পেয়েছেন।

শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, রসায়ন বিভাগের প্রভাষক বাবুল চন্দ্র কর্মকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার গোমস্তা। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রদর্শক মাঈন উদ্দিন আহমেদ।

কলেজের অধ্যক্ষ ফাতেমা হেরেন বলেন, ‘আমি এ কলেজে যোগদান করার পর থেকে শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করেছি। কলেজের পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের মনোসামাজিক সুরক্ষার ব্যবস্থা, শ্রেণিকক্ষ সুবিন্যস্তকরণ, যেসব বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে, সেসব বিভাগকে সুসজ্জিতকরণ, আন্তবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, ইনডোর ইভেন্ট চালু করে পুরো কলেজকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, উপকূলের ঐতিহ্যবাহী এ কলেজটি প্রায় নয় একর জমির ওপর প্রতিষ্ঠিত। এ কলেজে নানাবিধ সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা এ কলেজের সীমানা প্রাচীর নাই। যার কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া কলেজের অভ্যন্তরিণ সড়ক নির্মাণ, স্ট্রিট লাইটের ব্যবস্থা, জরাজীর্ণ ভবন সংস্কার করা, নতুন অবকাঠামো নির্মাণ করা দরকার। এসব সুবিধা নিশ্চিত করতে পারলে উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাঁদের সন্তানদের এ কলেজে ভর্তি করে শিক্ষিত করে তুলতে পারবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!