রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চো-র সদস্যের ২জন আ-টক | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চো-র সদস্যের ২জন আ-টক

রাঙ্গাবালীতে তিনটি গরুসহ চো-র সদস্যের ২জন আ-টক

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় দুই জনকে তিনটি গরুসহ হাতেনাতে আটক করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে বড়বাইশদিয়া ইউনিয়নের চর হালিম স্লুইগেট থেকে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটককৃতরা হলেন মো. দুলাল রাঢ়ি (৪৫) ও মো. জলিল হাওলাদার (৪৮)। আটককৃত দুলাল হাওলাদার চর হালিম গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং জলিল হাওলাদার একই গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ মার্চ রাতে রাঙ্গাবালী উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের সাইফুল ইসলাম মালের ৩টি গরু চুরি করে আটককৃত দুলাল ও জলিল। পরবর্তীতে গতকাল রোববার রাতে চুরি করা গরু রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চর-হালিম স্লুইজগেট থেকে ট্রলারে তুলে অন্য স্থানে নেয়ার সময় স্থানীয়রা গরুসহ তাঁদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনান্থলে পৌঁছে গরুসহ তাঁদের থানায় নিয়ে আসেন।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. এমারৎ হোসেন জানান, গরু চুরি করে ট্রলারে করে পাচারের সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!