কলাপাড়ায় তরমুজ ব্যবসায়ীর উপর হা’ম’লা: তিন লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আ-টক-১ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কলাপাড়ায় তরমুজ ব্যবসায়ীর উপর হা’ম’লা: তিন লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আ-টক-১

কলাপাড়ায় তরমুজ ব্যবসায়ীর উপর হা’ম’লা: তিন লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আ-টক-১

আপন নিউজ অফিসঃ নাটোরের কলাপাড়ায় প্রায় তিন লক্ষ টাকা নিয়ে তরমুজ কেনার উদ্দেশ্যে রওনা দেওয়া তরমুজ ব্যবসায়ী শফিকুল ইসলাম ও তার সঙ্গীদের উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় হামলাকারীরা স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও তাদের মধ্যে বেল্লাল জোমাদ্দার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামের আল আমিন হাওলাদারের দোকানদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাটোরের তরমুজ ব্যবসায়ী শফিকুল ইসলাম ধানখালী ইউনিয়নের সজল মোল্লা ও মাসুম মোল্লা কে সাথে নিয়ে তরমুজ কেনার জন্য নগদ তিন লক্ষ টাকা নিয়ে চাকামইয়া ইউনিয়ন হয়ে কড়ইবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে তাদের পিছু নেয়। তারা ধারালো অস্ত্র নিয়ে শফিকুল ইসলাম ও তার সঙ্গীদের উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

হামলার শিকার শফিকুল ইসলাম ও তার সঙ্গীরা দ্রুত আল আমিন হাওলাদারের দোকানদার বাড়িতে আশ্রয় নেন। সেখানে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করে। এ সময় হামলাকারীরা পালিয়ে গেলেও বেল্লাল জোমাদ্দারকে আটক করা সম্ভব হয়। পরে তাকে কলাপাড়া থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। ভুক্তভোগী শফিকুল ইসলাম বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!