কলাপাড়ায় আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কলাপাড়ায় আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় আইনজীবী ভবনে জেলা বারের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারী জজ আদালতে প্রাকটিসরত আইনজীবী সহ আদালতে কর্মরত আইনজীবী সহকারী নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

এর আগে বিকেল ৪টার দিকে আইনজীবীদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, অ্যাডভোকেট আব্দুস সত্তার (৫), অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট জেড এম কাওছার, অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল, অ্যাডভোকেট বিএইচ তালুকদার সুমন প্রমূখ।

সভা শেষে ইফতার মাহফিলে দেশের শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মো. মুসা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!