বাউফলে দু’টি চো-রাই অটোরিকশা উদ্ধার; আ-টক-১ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
বাউফলে দু’টি চো-রাই অটোরিকশা উদ্ধার; আ-টক-১

বাউফলে দু’টি চো-রাই অটোরিকশা উদ্ধার; আ-টক-১

উত্তম কুমার, বাউফলঃ গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত দু’টি চোরাই অটোরিকশা উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে বারোটা দিকে উপজেলার নওমালা ইউনিয়নের নগরহাট এলাকায় থেকে অটোরিকশাসহ মালিক দাবিদার মো. ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় গোপন সূত্রে অটোরিকশার সন্ধান পায় পুলিশ। ঘটনাস্থলে অভিযান চালিয়ে দু’টি অটোরিকশা আটক করা হয়। ড্রাইভারদের জিজ্ঞাবাদ করে পুলিশ ফয়েজকে আটক করে। অটোদুটির চালকরা দৈনিক ৩০০ টাকা ভাড়ার চুক্তিতে ফয়েজের দুটি অটোরিকশা চালাতেন। ফয়েজ গাড়ির কোনো ডকুমেন্টস দেখাতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাবাদ করা হয়েছে। চক্রের আরেকজন সদস্যের নাম জানতে পেরেছে পুলিশ। তাকে আটকের অভিযান চলছে। এরআগে, সম্প্রতি একাধিক অটোরিকশা চুরির ঘটনায় পুলিশকে লিখিত ও মৌখিক অভিযোগ করা হয়।

বাউফল থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) আতিকুল ইসলাম জানান, ‘চক্রের আরেক সদস্যকে আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অটোরিকশা দু’টির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। আদালতের পরামর্শ নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!