বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্টজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ইমাম ও সাংবাদিকদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কলাপাড়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, নায়েবে আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার আব্দুল খালেক ফারুকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কায়সারী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কাইউম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাড. জেড এম কাওছার, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নজরুল ইসলাম, কাঠপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আনিসুল রহমান, ফিসারি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদাউস হক গাজী, অ্যাডভোকেট রকিবুল ইসলাম মামুন সহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, ত্যাগ ও সংযমের শিক্ষা নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং সম্মানিত অতিথিরা ইফতারে অংশ নেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!