রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে শি-শু’র গ’লা’য় ছু’রি ধরে লু’টে নিলো ঈদ বাজারের টাকা ও স্বর্নালংকার

আমতলীতে শি-শু’র গ’লা’য় ছু’রি ধরে লু’টে নিলো ঈদ বাজারের টাকা ও স্বর্নালংকার

আমতলী প্রতিনিধিঃ ৭ বছরের শিশু ইমাম হোসেনের গলায় ছুরি ধরে ঘরে থাকা ঈদ বাজারের ৭ হাজার টাকা ও এক ভড়ি স্বর্নালংকার লুটে নিয়েছে ডাকাত দল। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে।

জানাগেছে, উপজেলা কলাগাছিয়া গ্রামের কালু হাওলাদারের স্ত্রী লিপি বেগম ব্রেইন টিউমারে আক্রান্ত। স্বামী সর্বস্ব হারিয়ে ঢাকায় ফেরি করে লুঙ্গি কাপড় বিক্রি করেন। বাড়ীতে অসুস্থ স্ত্রী লিপি বেগম (৩৫) দুই ছেলে লিমন (১৪) ও ইমাম হোসেনকে (৭) নিয়ে বাড়ী থাকেন। কিছুদিন আগে ঈদ বাজার করতে স্বামী কালু হাওলাদার স্ত্রীর কাছে ৭ হাজার টাকা পাঠান। বৃহস্পতিবার লাইলাতুল কদর রাতে বড় ছেলে লিমন মসজিদে নামাজ পড়তে যায়। ওই ফাঁকে ৬-৭ জনের মুখোশধারী ডাকাত দল পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে লিপি বেগমকে অসুস্থ অবস্থায় দেখে ৭ বছরের ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। ঘরে থাকা টাকা ও স্বর্নালংকার না দিলে ডাকাতরা শিশু ছেলেকে হত্যার হুমকি দেয়। ছেলেকে রক্ষায় অসুস্থ লিপি বেগম তার কানে পরিহিত স্বর্নের দুল খুলে দেয়। পরে ডাকাত দল ঘরের ট্রাঙ্ক ভেঙ্গে ঈদ বাজারের ৭ হাজার ও এক ভরি স্বর্নালংকার নিয়ে যায় বলে দাবী করেন লিপি বেগম। ডাকাতি শেষে যাওয়ার সময় এ বিষয়ে বাড়াবাড়ি করলে আবার এসে হত্যা করবে বলে হুমকি দেয়।

লিপি বেগম বলেন, ঘরের পিছনের দরজা ভেঙ্গে তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে আমাকে লাথি দেয়। আমাকে অসুস্থ দেখে তারা আমার ছেলে ইমাম হোসেনের গলায় ধারালো ছুরি ধরে। টাকা ও গহনা না দিলে আমার ছেলেকে মেরে ফেলবে। আমি ছেলেকে রক্ষায় কানে পরিহিত দুল খুলে দেই। পরে তারা ট্রাঙ্ক ভেঙ্গে ঈদ বাজারের ৭ হাজার টাকা ও এক ভড়ি স্বর্নালংকার নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতদল যাওয়ার সময় হুমকি দেয় এ বিষয়ে বাড়াবাড়ি করলে পরের দিন এসে হত্যা করবে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!