কলাপাড়ায় চাঞ্চল্যকর অ’পহ’রণ মা’ম’লা’র নাটকীয় মোড়: প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন
কলাপাড়ায় চাঞ্চল্যকর অ’পহ’রণ মা’ম’লা’র নাটকীয় মোড়: প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার

কলাপাড়ায় চাঞ্চল্যকর অ’পহ’রণ মা’ম’লা’র নাটকীয় মোড়: প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার

এস এম আলমগীর হোসেনঃ কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর অপহরণ মামলার নাটকীয় মোড় নিয়েছে। গত ২ এপ্রিল ২০২৫, রাতের অন্ধকারে নিখোঁজ হন পশ্চিম চাকামইয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী মোসাম্মৎ আখি আক্তার। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপহরণ মামলা (মামলা নং-০২, তারিখ: ০২-০৪-২০২৫, দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমের স্বামী, ননদসহ মোট ৭ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

তবে ঘটনার রেশ না কাটতেই গতরাতে ডিবি পটুয়াখালীর একটি চৌকস দল অভিযান চালিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রেশিবপুর গ্রামের একটি বাড়ি থেকে ভিকটিম আখি আক্তার ও তার প্রেমিক হাসান মাহমুদ (২৮), পিতা মৃত ফজলুর রহমান-কে নাটকীয়ভাবে উদ্ধার করে।

বর্তমানে ভিকটিম ও তার প্রেমিককে কলাপাড়া থানা হাজতে রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা আরও পরিষ্কার হবে।

স্থানীয়দের মতে, এ ঘটনা প্রমাণ করে ভালোবাসা কখনও কখনও আইন ও সমাজের নিয়ম ভেঙেও এগিয়ে যায়। তবে এতে ক্ষতিগ্রস্ত হয় নিরপরাধ অনেক পরিবার।

এ বিষয়ে কলাপাড়া থানা ও ডিবি পটুয়াখালীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!