কলাপাড়ায় বজ্রপাতের রক্ষাকবচ পরিবেশ বান্ধব দুইটি তালগাছ কে’টে ফেলার অভিযোগ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় বজ্রপাতের রক্ষাকবচ পরিবেশ বান্ধব দুইটি তালগাছ কে’টে ফেলার অভিযোগ

কলাপাড়ায় বজ্রপাতের রক্ষাকবচ পরিবেশ বান্ধব দুইটি তালগাছ কে’টে ফেলার অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিবেশ বান্ধব তালগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থনীয় জেসমিন, জাহাঙ্গীর বেগম সহ তার লোকজন তালগাছ কাটা এবং জাফর গাজীর ক্রয়কৃত জমিতে জোর পূর্বক মাটি কেটে ঘর নির্মান করার পায়তার করেন। এ বিষয় ভুক্তভোগী জাফর গাজী কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

দুর্ভোগী জাফর গাজী জানান, তিনি নবীপুর মৌজায় ৫০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হন । স্থনীয় জেসমিন, জাহাঙ্গীর বেগম তার লোকজন নিয়ে ওই জমি দখলের জন্য গত বৃহস্পতিবার মাটি কেটে ভরাট করে ঘর নির্মানের কাজ শুরু করে। এ সময় জাফর গাজী তাদের বাধা দিতে গেলে তাকে ভয়ভিতি ও জীবন নাসের হুমকি প্রদান করে । এ সময় ৯৯৯ এ ফোন করে অভিযোগ জানালে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়। এ বিষয়টি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি শহিদ মাতুব্বর কে জানালে তিনি ঘটনা স্থানে গিয়ে আপোষ মিমাংসার কথা বলেন। জেসমিন ও তার লোকজন ঘর নির্মান কাজ বন্ধ রেখে পুনরায় বজ্রপাতের রক্ষাকবচ পরিবেশ বান্ধব দুইটি তালগাছ শনিবার সকালে কেটে ফেলেন।

অভিযুক্ত জেসমিন বেগম বলেন, তার মা ওই তালগাছ লগিয়েছেন তাই তিনি এ গাছ কেটেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!