কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপন নিউজঃ কলাপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের ওয়েলমিল মসজিদ সংলগ্ন সোসাইটি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা নুরুল হক মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বজল বিশ্বাস, কলাপাড়া মহিলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়বুর রহমান সোয়েব, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম এবং স্থানীয় নেতা সৈয়দ মোঃ রাসেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন রতন।

আলোচনায় নেতৃবৃন্দ দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি নিয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!