সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন: রচনা প্রতিযোগিতায় প্রথম হলো মারিয়াম ইসলাম তাহা

কলাপাড়ায় শুভ নববর্ষ ১৪৩২ উদযাপন: রচনা প্রতিযোগিতায় প্রথম হলো মারিয়াম ইসলাম তাহা

আপন নিউজঃ পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় (৬ষ্ঠ-১০ম শ্রেণী, খ গ্রুপ) প্রথম স্থান অর্জন করেছে মারিয়াম ইসলাম তাহা।

মারিয়াম ইসলাম তাহা, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, খেপুপাড়া শাখার ডেপুটি ম্যানেজার এম. মনিরুল ইসলামের একমাত্র কন্যা। প্রতিযোগিতায় তার চমৎকার লেখনী দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে বিচারকদের মন জয় করে সে প্রথম স্থান অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাহার সাফল্যে প্রশংসা করেন এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।

মারিয়াম ইসলাম তাহার এই অর্জন তার পরিবার, বিদ্যালয় এবং সমগ্র এলাকাবাসীর জন্য গর্বের বিষয়। সকলে তার জন্য দোয়া কামনা করেছেন, যেন সে ভবিষ্যতেও এভাবেই সাফল্য অর্জন করে দেশের গর্ব হয়ে ওঠে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!