গা’জা’য় গ-ণহ’ত্যা’র প্র’তি’বা’দে কলাপাড়ায় ওসমানিয়া নূরানী মডেল মাদ্রাসার বি’ক্ষো’ভ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গা’জা’য় গ-ণহ’ত্যা’র প্র’তি’বা’দে কলাপাড়ায় ওসমানিয়া নূরানী মডেল মাদ্রাসার বি’ক্ষো’ভ

গা’জা’য় গ-ণহ’ত্যা’র প্র’তি’বা’দে কলাপাড়ায় ওসমানিয়া নূরানী মডেল মাদ্রাসার বি’ক্ষো’ভ

আপন নিউজঃ গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে পটুয়াখালীর কলাপাড়া ওসমানিয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় কলাপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড শান্তিবাগ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী) এবং শিক্ষার্থী জায়ান বিন মুশফিক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “গাজায় নিরীহ নারী, শিশু ও বেসামরিক মানুষের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে তা মানবতার চরম লঙ্ঘন। বিশ্বের মুসলিম উম্মাহসহ সকল বিবেকবান মানুষকে এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

বক্তারা আরও বলেন, “ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের ভালোবাসা ও সমর্থন সবসময়ই থাকবে। শিশুদের কণ্ঠেও যেন ফিলিস্তিনের জন্য দোয়া ও প্রতিবাদের আওয়াজ শোনা যায়, সেটাই আমাদের লক্ষ্য।”

বিক্ষোভে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!