কলাপাড়ায় চেক ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ; ইউএনও’র বরাবর অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় চেক ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ; ইউএনও’র বরাবর অভিযোগ

কলাপাড়ায় চেক ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ; ইউএনও’র বরাবর অভিযোগ

আপন নিউজঃ কলাপাড়ায় প্রতারণার মাধ্যমে পরিশোধিত টাকার চেক ও ষ্ট্যাম্প ফেরত না দিয়ে জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামের মো. দেলোয়ার হোসেন হাওলাদার। এ বিষয়ে তিনি অভিযুক্ত মোঃ বশির সিকদার কে আসামি করে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, কলাপাড়া পৌরসভার বাদুরতলী ০৮ নং ওয়ার্ড (সিকদার বাড়ী) এলাকার মৃত: সেরাজুল ইসলাম’র মোঃ বশির সিকদার এর কাজ থেকে গত ২৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে শতকরা ১০ টাকা মাসিক হারে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ৯০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তী ১০ মাসে তিনি ৫৫ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন। বাকি ৩৫ হাজার টাকা না দিতে পারায়, গত ৬ জুলাই ২০২৩ তারিখে ০.১৬৫০ শতাংশ জমির উপর কবলা দলিল প্রদান করেন।

ওই সময় তিনি পুবালী ব্যাংক লিমিটেড, কলাপাড়া শাখার দুটি চেক এবং স্বাক্ষরিত ৬টি ১০০ টাকার স্ট্যাম্প মোঃ বশির সিকদার এর নিকট প্রদান করেন। পরে মোঃ বশির সিকদার লিখিত অঙ্গীকার দেন যে, হারিয়ে যাওয়া চেক ও স্ট্যাম্প উদ্ধারের পর তা ফেরত দেওয়া হবে।

কিন্তু পরবর্তীতে বিবাদী এই চেক ও স্ট্যাম্প অবৈধভাবে ব্যবহার করে চার লাখ ৪০ হাজার টাকার ভুয়া দাবি করে ব্যাংকে জমা দেন। এমনকি দেলোয়ার হোসেনকে হুমকি দিয়ে জেল খাটানোর ভয়ও দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি গত ১৩ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে তিনি জানতে পারেন।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন এ ঘটনায় ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!