মহিপুর থানা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত; সিদ্দিক মোল্লা সভাপতি, মিজান সম্পাদক নির্বাচিত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
মহিপুর থানা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত; সিদ্দিক মোল্লা সভাপতি, মিজান সম্পাদক নির্বাচিত

মহিপুর থানা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত; সিদ্দিক মোল্লা সভাপতি, মিজান সম্পাদক নির্বাচিত

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার মহিপুর থানা শাখার জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মহিপুর থানা সদরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহবায়ক মো. মনিরুল ইসলাম। এ সম্মেলনের এক পর্যায়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। এ জন্য সবাইকে এখন থেকেই প্রস্ততি নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ রয়েছে দলের মধ্যে কোনো বিভেদ করা যাবেনা। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে জনমানুষের কাছে যেতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল যাতে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।’

তবে এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার। এতে প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান পারভেজ, কলাপাড়া পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতন প্রমুখ নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলররা সরাসরি সমর্থন দিয়ে মো. সিদ্দিকুর রহমান মোল্লাকে সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!