রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে চার ডা’কা’ত গ্রে-প্তা’র; জেলহাজতে প্রেরন

আমতলীতে চার ডা’কা’ত গ্রে-প্তা’র; জেলহাজতে প্রেরন

আমতলী প্রতিনিধিঃ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার, বাদল হাওলাদার ও দোলোয়ার সিকদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে তাদের আমতলীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তাদের দেয়া তথ্য মতে বাদল হাওলাদার ও দেলোয়ার সিকদারকে গ্রেপ্তার করে। রবিবার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক তাদের বিরুদ্ধে দুই দিনের বিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য মতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, দুইদিন রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!