হয় কাজ বন্ধ করবি, নইলে তো’কে মে’রে ফেলবো; সংবাদ সম্মেলনে অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
হয় কাজ বন্ধ করবি, নইলে তো’কে মে’রে ফেলবো; সংবাদ সম্মেলনে অভিযোগ

হয় কাজ বন্ধ করবি, নইলে তো’কে মে’রে ফেলবো; সংবাদ সম্মেলনে অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে হালিম মহুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেলের বাবা মজিবুর রহমান সিকদার। হালিম মহুরী ও তার সহযোগীদের ভয়ে তিনি ভীত। তার ভয়ে তিনি ঘর থেকে বের হতে পারছেন না। পুলিশ প্রশাসনকে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমা সিকদার বলেন, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ১৯৮৪ সালে কালু আকন, লতিফ ফকির ও আব্দুল আজিজের কাছ থেকে ১৯ শতাংশ জমি ক্রয় করি। ওই জমিতে ঘরবাড়ী নির্মাণ করে গত ৪১ বছর ধরে বসবাস করে আসছি। আমার ছেলে মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেল বর্তমানে আমেরিকা আছেন। গত ১০ দিন আগে আমি আমার জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করি। গত শনিবার হালিম মহুরী ও তার সহযোগীরা আমাকে ভবনের নির্মাণ কাজে বাঁধা দেয় এবং কাজ বন্ধ না করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে ঘর থেকে বাহিরে বের হতে পারছি না। তিনি আরো অভিযোগ করেন, হালিম ও তার লোকজন তাকে হুমকি দিচ্ছে, হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। মজিবুর রহমান পুলিশ প্রশাসনের কাছে হালিমের এমন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। সংবাদ সম্বেলনে তিনি আরো বলেন, হয়রানী করতে হালিম তার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ও আমার ছেলের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে। যা মানহানির সামিল। যে সকল আইডি দিয়ে মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন তারা যদি ২৪ ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে হালিম মহুরীর মেয়ে লিমা সায়েন্তি বলেন, আমি ব্যস্ত আছি। এ বিষয়ে কথা বলতে পারবো না।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দুই পক্ষের মধ্যে একটি জমি নিয়ে ঝামেলা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!