কলাপাড়ায় আমগাছে ঝু’ল’ন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত’দে’হ উ’দ্ধা’র | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় আমগাছে ঝু’ল’ন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত’দে’হ উ’দ্ধা’র

কলাপাড়ায় আমগাছে ঝু’ল’ন্ত অবস্থায় এক ব্যক্তির মৃত’দে’হ উ’দ্ধা’র

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে আবু জাফর মুন্সি (৬০) নামের এক ব্যক্তি আমগাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাড়ির পেছনের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু জাফর মুন্সি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকাবাসীর মতে, তিনি মাঝে মধ্যেই অস্থির আচরণ করতেন এবং তার ওপর ‘জ্বীনের প্রভাব’ রয়েছে বলে বিশ্বাস করা হতো। মানসিক অস্থিরতার কারণে তিনি তার দুই স্ত্রীকেই তালাক দিয়ে একা বসবাস করছিলেন।

ঘটনার দিন হঠাৎ তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তার প্রথম স্ত্রী ও সন্তানকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরে স্থানীয় চৌকিদার ও কলাপাড়া থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আ-ত্ম’হ’ত্যা’কারী আবু জাফর মুন্সি মোস্তফাপুর গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!