আমতলীতে প্রাকৃতিক দুর্যোগে ১১ দিনে ৩ জনের প্রাণহানি | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে প্রাকৃতিক দুর্যোগে ১১ দিনে ৩ জনের প্রাণহানি

আমতলীতে প্রাকৃতিক দুর্যোগে ১১ দিনে ৩ জনের প্রাণহানি

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে গত ১১ দিনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনেরই নিহত হয়েছে মাঠে কাজ করতে গিয়ে। মাত্র ১১ দিনের ব্যবধানে বজ্রপাতে এতো প্রাণহানির ঘটনায় কৃষক ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আকাশে মেঘ দেখলেই তারা আতঙ্কিত হয়ে উঠছেন।

এ থেকে পরিত্রাণ পেতে সরকারী ভাবে উদ‌্যোগ নেয়ার দাবী জানিয়েছেন তারা।

জানাগেছে, বৃহস্পতিবার রাতে আমতলী উপজেলা গুলিশাখালী ইউনিয়নের ষোলহাওলা গ্রামের নিজাম মুসুল্লির ছেলে জসিম মুসুল্লি (৩৮) ও তার ছেলে রিয়াদ মুসুল্লি রাতে মাঠ থেকে বাদামের আটি নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে কৃষক জসিম মুসুল্লি মারা যায়। এ ঘটনার আট দিন আগে গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে পোলেনুর বেগম মাঠ থেকে ডালের আটি নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে তার শরীর জ্বলসে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এ ঘটনার দুইদিন আগে গত ২৭ এপ্রিল বেলা ১০ টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামের বশির হাওলাদারের ছেলে রিপন হাওলাদার মাঠে গরু চরাতে যায়। ওই সময় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে যুবক রিপনের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। গত ২৭ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১১ দিনে তিনজন কৃষক বজ্রপাতের নিহতের ঘটনায় কৃষক ও সাধারণ মানুষের মধ‌্যে আতঙ্ক বিরাজ করছে। মেঘের গর্জন শুনলেই কৃষকরা আতঙ্কে মাঠ থেকে সরে আসছেন । তারা মাঠে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন। এ থেকে পরিত্রাণ পেতে সরকরীভাবে উদ‌্যোগ নেয়ার দাবী জানিয়েছেন কৃষক জাফর ঘরামী ও আফজাল শরীফ।

কৃষক হক মৃধা বলেন, আমরা খুবই আতঙ্কে আছি। মাঠে কাজ করতে যেতে ভয় হয়। গত ১১ দিনে তিনজন কৃষকের বজ্রপাতে প্রাণহানী ঘটেছে। তিনি আরো বলেন, এ বছরের মত এমন বজ্রপাতের প্রাণহানি আগে হয়নি।

বে-সরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর নিবাহী পরিচালক পরিবেশবীদ অ‌্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, ঘণ ঘণ বজ্রপাত পরিবেশ বিপর্য়য়ের অন‌্যতম কারন। এ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে সরকারী ও বে-সরকারী ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। মানুষকে সচতন করে তুলতে হবে। বিশেষ করে বেশী বেশী করে তাল গাছ রোপন করতে হবে। কেননা তালগাছই বজ্রপাত রোধে মুখ‌্য ভুমিকা পালন করছে। তিনি আরো বলেন, কৃষকদের সচেতন করতে সংশ্লিষ্ট দপ্তরকে উদ‌্যোগ নিতে হবে।

আমতলী উপজেলা নিবাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, মার্চ-এপ্রিল-মে এই তিন মাসে বজ্রপাত বেশী হয়। বজ্রপাতের সময়টাতে যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বৈশাখ মাসে উপজেলার বেশিরভাগ কৃষকরা রবি শস্য ও বোরো ধান তোলায় ব্যস্ত থাকেন। সেজন্য এই সময়টাতে বজ্রপাতে মৃত্যুটা বেশী হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!