গলাচিপায় জমিজমা নিয়ে সংঘর্ষ শিশু সহ আহত-১০ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ আমতলীতে খাল খনন কাজের উদ্ধোধন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নিয়োগ বিজ্ঞপ্তি
গলাচিপায় জমিজমা নিয়ে সংঘর্ষ শিশু সহ আহত-১০

গলাচিপায় জমিজমা নিয়ে সংঘর্ষ শিশু সহ আহত-১০

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে শিশু সহ অন্তত: ১০জন আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ চরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবত উপজেলার উত্তর চরখালী গ্রামের মজিবর সিকদার গংদের সাথে দক্ষিণ চরখালী গ্রামের শামসুল হক
হাওলাদার গংদের প্রায় ৪ একর জমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার সকালে শামসুল হক হাওলাদার গং ওই বিরোধীয় জমিতে ডাল তুলতে গেলে মজিবর সিকদার গংরা বাঁধা দেয়। এনিয়ে সংঘর্ষ বাধঁলে দু’পক্ষের ইব্রাহিম সিকদার (৪৫), ময়না বেগম (২৫), কহিনুর বেগম (৩৫), জান্নাতুল (৪), ফজলে হক (৬৫), মরিয়ম বেগম (৬০) সহ ১০ জন আহত হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানায়, ঘটানস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!