শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বি-রুদ্ধে মি-থ্যা মা’ম’লা প্রত্যাহারের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বি-রুদ্ধে মি-থ্যা মা’ম’লা প্রত্যাহারের দাবিতে মা-ন’ব’ব’ন্ধ’ন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার চত্বরে এক মানববন্ধন ও পরে বেলা ১১ টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী মোসা. কহিনুর (৪৫) এর দায়ের করা মিথ্যা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী এ মানব বন্ধন করেন। এ সময় বক্তারা সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের সজল মাস্টার, ফজলে আলী প্যাদা, সুশেন চন্দ্র ভূইয়া, মিনারা বেগম, অশোক চন্দ্র ভূইয়া, অবিনাশ চন্দ্র ভূইয়া, সজল চন্দ্র বিশ্বাস, স্বপন চন্দ্র বিশ্বাস, তপন চন্দ্র বিশ্বাস, আসিফ মাঝি, মাসুম হাওলাদার, বিপুল চন্দ্র ভূইয়া, মো. রবিউল ইসলাম, সোহেল রানা, ফারুক প্যাদা, ফজলু মৃধা সহ আরো অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মামলাবাজ মোসা. কহিনুর এবং তার সহযোগীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনকারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) গলাচিপা-দশমিনা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

উল্লেখ, ৮ এপ্রিল মোসা. কহিনুর ডাকুয়া ইউনিয়নে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি মিথ্যা এবং বানোয়াট। এলাকাবাসী এ মিথ্যা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। কহিনুরের পরিবারের লোকজনের সাথে মামলার আসামীদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ আছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে কহিনুর হয়রানীমূলক মামলা করেন। যার মামলা নং- ০৬, তারিখঃ ০৮/০৪/২০২৫ ইং।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!