রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
তালতলীতে গুড নেইবারসের প্লান্টে উপকূল পেল প্রাণ, মিটলো সুপেয় পানির টান

তালতলীতে গুড নেইবারসের প্লান্টে উপকূল পেল প্রাণ, মিটলো সুপেয় পানির টান

আমতলী প্রতিনিধিঃ উপকুলীয় বরগুনা জেলার তালতলী উপজেলাধীন উত্তর ঝারখালি গ্রামে গুড নেইবারস বাংলাদেশ ও জাপান দূতাবাসের যৌথ সহযোগিতায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে। এতে উপকূলীয় এলাকার শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাবেন।

রবিবার দুপুরে প্লান্টটির উদ্বোধন করেন জাপান দূতাবাসের ‘গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (GGHSP)’ প্রকল্পের পরামর্শক খান নানামি। পরে উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডব্লিউসি সভাপতি ইসহাক মাঝি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গমেজ, এসই ডিপার্টমেন্ট প্রধান রেমন্ড কুইয়া এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন শাহিন। সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তারা জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা বেড়ে যায়। এতে সুপেয় পানির উৎস বিনষ্ট হয়ে পড়ে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এ অবস্থায় গুড নেইবারসের এই প্লান্ট প্রতিদিন গড়ে দুই হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করবে।

স্থানীয়দের সুবিধার্থে ১২টি ‘সেফ ওয়াটার পয়েন্ট’ স্থাপন করা হয়েছে। যেগুলো বন্যার সময় সচল রাখতে উঁচু স্থানে স্থাপিত করা হয়। পানির মান যাচাই করে নিশ্চিত করা হয়েছে এটি পান ও রান্নার জন্য সম্পূর্ণ নিরাপদ।

প্লান্টের রক্ষণাবেক্ষণে স্থানীয়দের অংশগ্রহণে গঠিত ‘সেফ ড্রিকিং ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি’ ইতোমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG-6) বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস. এম. কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মারুফ হোসেন, সমাজকর্মী মো. আজিজুল হক শিকদার এবং উপকারভোগী প্রতিনিধি মোসা. মাহিনুর।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!