রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে শ্বাশুড়ীকে মা’রধ’র

আমতলীতে শ্বাশুড়ীকে মা’রধ’র

আমতলী প্রতিনিধিঃ ছোট ছেলে মেহেদী হাসানকে ১০ হাজার টাকা মা আকলিমা বেগম মোবাইল নিতে দেয়ায় বড় ছেলে রাসেলের স্ত্রী মায়া বেগম শ্বাশুড়ীতে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শ্বাশুড়ীকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামে।

জানাগেছে, উপজেলা নাচনাপাড়া গ্রামের মোস্তফা হাওলাদারের স্ত্রী আকলিমা কলেজ পড়–য়া ছোট ছেলে মেহেদী হাসানকে ১০ হাজার টাকায় মোবাইল কিনে দেয়। এতে ক্ষুব্ধ হন বড় ছেলে রাসেল হাওলাদারের স্ত্রী মায়া বেগম। এর জের ধরে মঙ্গলবার বড় ছেলের স্ত্রী মায়া বেগম শ্বাশুড়ীতে গালাগাল করতে থাকে। এর প্রতিবাদ করলেই বড় ছেলের স্ত্রী মায়া বেগম শ্বাশুড়ীকে বেধরক মারধর করে। মারধরে শ্বাশুড়ীর মুখমন্ডল ও চোখে গুরুতর জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত শ্বাশুড়ী আকলিমা বলেন, আমি আমার কলেজ পড়–য়া ছোট ছেলে মেহেদী হাসানকে মোবাইল কিনে দেয়ায় বড় ছেলের স্ত্রী মায়া বেগম আমাকে গালাগাল করে। আমি এর প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। আমি এ বিচার চাই।

বড় ছেলে রাসেল হাওলাদার স্ত্রীর মায়া বেগমের পক্ষ নিয়ে বলেন, আমার স্ত্রীকে আমার মা আগে মারধর করেছে। তারপর আমার স্ত্রী আমার মাকে মারধর করেছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!