কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয় সহ এক রাতে চার স্থানে চু-রি | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয় সহ এক রাতে চার স্থানে চু-রি 

কলাপাড়ায় প্রাথমিক বিদ্যালয় সহ এক রাতে চার স্থানে চু-রি 

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় এক রাতে চার জায়গায় চুরির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সরকারি স্কুল,দোকান ও গরুচুরি। ঘটনাটি গুলো বুধবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা,নীলগঞ্জ ও নবীপুরে ঘটেছে। ক্ষতিগ্রস্তদের কাছথেকে জানা গেছ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ল্যাপটপ ও প্রজেক্টর, নীলগঞ্জ গ্রামের মামুন মৃধার দোকান থেকে নগদ টাকা,সিগারেট সহ অন্যান্য মালামাল এবং নবীপুর গ্রামের বাসিন্দা মো.আবুল হোসেন হাওলাদার ও মোতালেব মাতুব্বর এর একটি করে মোট দুটি গরু চোরে নিয়েছে।

পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোফাজ্জল হোসেন বলেন,মাত্র তিনদিন হোল সরকার থেকে স্কুলের জন্য ল্যাপটপ ও প্রজেক্টর পেয়েছেন। তারা এখন পর্যন্ত ব্যাবহার করেন নি। কিন্তু গতকাল রাতের কোন একসময় দরজার কয়রা ভেঙ্গে তা চোরে নিয়েছে। এছাড়াও স্টিলের আলমিরা ভেঙ্গে সামন্য কিছু টাকাও নিয়েছে। এ ঘটনায় তারা হতভম্ব তাই প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

এ ঘটনার পর ওই স্কুলের পার্শবর্তী পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের মালামাল নিয়ে শংকিত বিদ্যালয়ের নব নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নাজমুল আলম বাদল মাতুব্বর। তিনি বলেন,এ ঘটনার পর আমরাও আতংকিত আমাদের বিদ্যালয়ে ৩০ টির অধিক কম্পিউটার আছে। এগুলো এখন নিরাপদ নয়। তাই প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করছি।

এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল ইসলাম বলেন, আমি স্কুলে চুরির বিয়টি জেনেছি। এছাড়া অন্য ঘটনাগুলো আমার জানানেই। এখনও পর্যন্ত কোন বিষয়ে অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!