কলাপাড়ায় জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

কলাপাড়ায় জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় ‘জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ধানখালী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের বিভিন্ন বর্ষের ৮ জন শিক্ষার্থী এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সভাপত্বি করেন কলেজ অধ্যক্ষ মোঃ বশির আহমেদ। মডারেটর ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন। বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক মো. মামুন হোসেন, মোসাম্মৎ রেহেনা পারভিন। ধানখালী ডিগ্রি কলেজ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। বিষয়ের পক্ষের প্রতিযোগী ছিলেন শিক্ষার্থী মোসাম্মৎ ফারজানা, উম্মে হানি, লামিয়া, আশুরা। বিপক্ষের প্রতিযোগী ছিলেন শিক্ষার্থী মোঃ সোহেল, তাজিয়া, মারিয়া ও রণি। বিজয়ী ও বিজিত দলের প্রত্যেককে পরিবেশ বিষয়ক বই পুরুষ্কৃত করা হয়। দলীয়ভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ বক্তার পুরষ্কার জিতে নেন শিক্ষার্থী মারিয়া। বিশেষ বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু।

এসময় পরিবেশ কর্মী নজরুল ইসলাম, সাইফুল্লাহ মাহমুদ, কলেজ শিক্ষক জাকির হোসেন মৃধাসহ বিভিন্ন বিষয়ের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিরা জিবাশ্ম জ্বালানি ব্যবহারের বিভিন্ন নেতিবাচক প্রভাব তুলে ধরে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর জোর দেন। পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

কলেজ অধ্যক্ষ মো. বশির আহমেদ বলেন, বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে বাস্তবমুখি শিক্ষা লাভের পাশাপাশি শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ লাভ করতে পারে। তাই বেশি বেশি বিতর্ক অনুষ্ঠান করা প্রয়োজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!