কলাপাড়ায় পানিতে ডুবে রহস্যজনক মৃ-ত্যু, ভোরে নদীতে ভেসে উঠল রওশনা বেগমের ম’রদেহ | আপন নিউজ

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত কলাপাড়ায় জমি নিয়ে বিরোধ: মা’ম’লা করে হু’ম’কির মুখে প্রাক্তন শিক্ষক তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা
কলাপাড়ায় পানিতে ডুবে রহস্যজনক মৃ-ত্যু, ভোরে নদীতে ভেসে উঠল রওশনা বেগমের ম’রদেহ

কলাপাড়ায় পানিতে ডুবে রহস্যজনক মৃ-ত্যু, ভোরে নদীতে ভেসে উঠল রওশনা বেগমের ম’রদেহ

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামে পানিতে ডুবে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম মোসাঃ রওশনা বেগম (৫৫)। তিনি উপজেলার ১নং চাকামইয়া ইউনিয়নের দিত্তা আবাসনের বাসিন্দা এবং মোঃ কাদের হাওলাদারের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ২৬ মে বিকাল ৫টার দিকে রওশনা বেগম একা ঝাকি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফিরে না আসায় তার স্বামী, ছেলে ও ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

মঙ্গলবার ২৭ মে সকাল ৭টা ৩০ মিনিটের দিকে রওশনা বেগমের ভাই মোঃ বাদল হাওলাদার এবং স্থানীয় মোঃ জাহাঙ্গীর দায় ঘটনাস্থলের পাশের পাঙ্গাসিয়া নদীতে খোঁজ নিতে যান। একপর্যায়ে নদীর পানিতে ভাসমান অবস্থায় রওশনা বেগমের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং থানায় খবর দেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হলেও, স্থানীয়দের অনেকে এ মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!