বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার
“মা-দককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি” কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

“মা-দককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি” কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ“মাদককে না বলি, খেলাধুলাকে হ্যা বলি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়া বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৬ জুন) বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লালুয়া গাজী ফুটবল একাডেমি ও নীলগঞ্জ ইউনিয়ন একাদশ।

ফাইনাল ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আবু হাসনাত রিমন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব এসএম মোশারফ হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আনাম সুমন, কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, এবং বাজার ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ আরিফ সিকদার প্রমুখ।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে লালুয়া গাজী ফুটবল একাডেমি ৩-২ গোলে নীলগঞ্জ ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা ছিনিয়ে নেয়।

খেলাটির আকর্ষণ আরও বাড়িয়ে তোলে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত থাকা ক্রীড়া সংগঠক বিল্লাল খান কাবুলের প্রাণবন্ত বর্ণনা।

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!